শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে বাজার নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসনের জরুরী সভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০

জেলার দুর্গাপুরে করোনা ইস্যুতে বাজার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও ফারজানা খানম, এএসপি দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমীন নেলী, পৌর মেয়র আলহাজ মাওলানা আব্দুস সালাম, ওসি মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, যুবলীগ নেতা পাভেল চৌধুরী, ইউপি চেয়ারম্যানগন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র আলহাজ মাওলানা আব্দুস সালাম জানান, ১২এপ্রিল থেকে বহিরাগতদের প্রবেশ সম্পুর্ন নিষেধ করন, নিরাপদ দুরত্ব বজায় রেখে পৌরশহরের কাঁচা বাজার ও মাছ বাজার স্থানীয় এমকেসিএম স্কুল মাঠে এবং বৌ বাজার টি আত্রাখালী নদীর চরে সকাল ৬টা থেকে বসার সিদ্ধান্ত হয়। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মাইকিং করা হয়েছে। এছাড়া পৌরশহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

ইউএনও ফারজানা খানম এ প্রতিনিধিকে জানান, সন্ধ্যা ৬টার পর উপজেলায় সকল এলাকায় যান চলাচল ও সাধারণ মানুষের আনাগোনা সম্পুর্ন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া করোনা ইস্যুতে আইসোলেশন কক্ষ খোলা, জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং, শহর লকডাউন, ত্রান বিতরনে কঠোর নির্দেশনা সহ নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের দাম বৃদ্ধি না করতে বাজার মনিটরিং এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন বিষয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনের টহল অব্যাহত রেখে সরকারী নির্দেশনায় সর্বদা মাঠে কাজ করে যাচ্ছি।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com