শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাণীনগরে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আয়োজনে শুক্রবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন সকালে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের কর্মসূচী শুরু করা হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুলের সভাপতিত্বে ও সদস্য সচিব নওশাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মো: রেজাউল ইসলাম রেজু, উপজেলা বিএনপির আহবায়ক রোকনুজ্জামান খাঁন রুকু, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান জাপান, মোসারব হোসেন, সদস্য একেএম জাকির হোসেন, মোখলেছুর রহমান বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com