বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গৌরনদীতে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা

মণীষ চন্দ্র বিশ্বাস, (গৌরনদী) প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

তৃতীয়দফার পৌর নির্বাচনে জেলার গৌরনদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমান ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে তারা উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান তালুকদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থীদের সাথে স্ব স্ব দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। একইদিন গৌরনদী উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলমগীর হোসেন বেপারীর পুত্র মোঃ সুমন বেপারী পৌরসভার ৮নং ওয়ার্ডে, ৩নং ওয়ার্ডে মিন্টু সরদার, ৪নং ওয়ার্ডে মোঃ লুৎফর রহমান দ্বীপ,৫নং ওয়ার্ডে রেজাউল করিম টিটু,৬নং ওয়ার্ডে আতিকুর রহমান শামিম,৭নং ওয়ার্ডে আহাদ মিয়া রাসেল কাউন্সিলর প্রার্থী হিসেবে তার সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা উপজেলা রির্টানিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com