রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পদ্মা সেতুতে যে কাজ বাকি আছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

পদ্মা সেতুতে সব স্প্যান বসে যাওয়ার পর অনেকের জানতে চাওয়া- আর কি কি কাজ বাকি? এসব কাজ শেষ করতে সময় লাগবে কত দিন? মূলত স্প্যানগুলোর ওপর স্ল্যাব বসানোর কাজ শেষেও বাকি থাকবে ফ্যাব্রিকেশন, রং করা, রেলিং বসানো, বিটুমিনাস দেওয়াসহ নানা কাজ। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বর্ষায় বিটুমিনাস বসাতে সমস্যা হবে, যে কারণে সব কাজ শেষ করতে সময় লাগবে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত।
সব পিলার বসে যাওয়ার পর ১০ ডিসেম্বর সব স্প্যান বসানোর মাইলফলক অর্জন। দ্রুত কাজের অগ্রগতিতে সেতুতে যান চলাচলের ব্যাপারে আশাবাদী করে তোলে নদীর দুই পাড়ের মানুষের।
তবে এখনো লম্বা পথ বাকি। সর্বশেষ তথ্য অনুযায়ী সেতুতে ২ হাজার ৭৯১টি রোড স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে এক হাজার ৪১৫টি। ২ হাজার ৯৫৯টি রেল স্ল্যাবের মধ্যে বসেছে ২ হাজার ৩৮টি। আগামী জুন মাসের মধ্যে শেষ হবে এ স্ল্যাব বসানোর কাজ। এরপর শুরু হবে এসব স্ল্যাবের ওপর ইমফারভিয়াস মেমব্রেন বসানোর কাজ। একই সময়ে সেতুর দুই পাশের ভায়াডাক্টসহ প্রায় ২৫ কিলোমিটার এলাকায় বসানো হবে ১২ হাজার রেলিং। সবকিছু বিবেচনায় নিয়ে সেতুর কাজ শেষ করা যাবে ২০২২ সালের মার্চ মাসে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু সচিব বেলায়েত হোসেন বলেন, পদ্মা সেতুতে যে কাজগুলো রয়েছে, সেগুলো শেষ করতে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত সময় লাগবে।
একটি স্প্যানে বসাতে হয় ৭২টি করে রোড স্ল্যাব। চলতি মাস থেকে ৩ শিফটে মাসে ৩টি করে স্প্যানে স্ল্যাব বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com