শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীপুরে এনাম ফিড মিলের দ্বিতীয় প্লান্ট উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০২১

গাজীপুরের শ্রীপুরে এনাম হ্যাচারী এন্ড ফিডস লিমিটেড এর দ্বিতীয় প্লান্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক মোল্লা এনামের সভাপতিত্বে প্রধান অতিথি প্রাণিসম্পদ অধিদপ্তর (প্রাণিস্বাস্থ্য ও প্রশাসন) পরিচালক ডা. শেখ আজিজুর রহমান প্রধান কারখানার দ্বিতীয় প্লান্ট উদ্বোধন করেন। এবং প্রতিষ্ঠানটির এক যুগ পূর্তি উপলক্ষ্যে কারখানা প্রাঙ্গণে পাঁচশতাধিক দরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা এলআরআই ঢাকার ডা. নকীব উল্লা সিদ্দিকী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম উকিল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রুকুনুজ্জামান। এছাড়া মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির হামজা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আসমত আলী আরিফ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. মোশাররফ হোসেন ভুঁইয়া, মাওনা ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলেক শিকদার, কারখানার পরিচালক ওয়াজেদ আহমেদ অনিক, ওয়াকিল আহমেদ অপুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com