শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশে করোনায় মোট আক্রান্ত ৬২১, মৃত্যু ৩৪

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয়শো ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২১ জনে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরও চারজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। রোববার (১২ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টা আরও ৪ জন মারা গেছেন। নতুন শনাক্ত হওয়া ১৩৯ জনের মধ্যে ৯৬ জন পুরুষ, বাকিরা নারী।

অনলাইন ব্রিফিংয়ে পরিচালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com