সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাট খাতে বেশি রিটার্ন পেলেন বিনিয়োগকারীরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০২১

বছরের (২০২০) শেষ সপ্তাহে পাট খাতে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পেয়েছেন। এ খাতের বিনিয়োগের রিটার্নের হার ১৭ শতাংশের কাছাকাছি। ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহেও আলোচ্য খাতে বিনিয়োগ করে ১১ শতাংশের বেশি রিটার্ন পেয়েছিলাম বিনিয়োগকারীরা। গতকাল শনিবার (২ জানুয়ারি) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, পুঁজিবাজারে ২০টি খাতের কোম্পানির মধ্যে গেলো সপ্তাহে বিনিয়োগকারীরা ১৭টি থেকে ভালো রিটার্ন পেয়েছে। এর মধ্যে পাট খাত থেকে সবচেয়ে বেশি রিটার্ন পেয়েছে। যার হার ১৬ দশমিক ৯ শতাংশ। এ খাতের বাজার মূলধন অন্যান্য খাতের চেয়ে অনেক কম। যার পরিমাণ ২৮৬ কোটি টাকা। এদিকে, রিটার্নের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে টেলিকম খাত। এ খাতের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা গেলো সপ্তাহে ১৫ দশমিক ২ শতাংশ রিটার্ন পেয়েছেন। এ খাতে বাজার মূলধন ৬৫ হাজার ২১৭ কোটি টাকা। এছাড়া রিটার্নের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে প্রকৌশল খাত। এ খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা গেলো সপ্তাহে ১০ দশমিক ৫ শতাংশ রিটার্ন পেয়েছে।
নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের রিটার্নের হার ১০ দশমিক ৫ শতাংশ। এ খাতের সার্বিক পরিস্থিতি খারাপ থাকলেও বিনিয়োগকারীরা ব্যাংকে আমানতের সুদের হারের চেয়ে বেশি রিটার্ন পেয়েছে। বিবিধ খাতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ৮ দশমিক ৪ শতাংশ রিটার্ন পেয়েছে। অন্য খাতগুলোর মধ্যে সেবা খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা ৭ দশমিক ২ শতাংশ রিটার্ন পেয়েছে। খাদ্য আনুষাঙ্গিক খাত থেকে ৬ দশমিক ১ শতাংশ রিটার্ন পেয়েছে বিনিয়োগকারীরা।
ফার্মাসিউটিক্যালস খাতের রিটার্নের হার ৩ দশমিক ৯ শতাংশ। এছাড়া কাগজ খাতের ৩ দশমিক ৮ শতাংশ, আইটি খাতে ২ দশমিক ৮ শতাংশ, বস্ত্র খাতে ২ দশমিক ৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতের রিটার্নের হার দশমিক ২ দশমিক ৫ শতাংশ, ব্যাংক খাতের রিটার্নের হার ১ দশমিক ৭ শতাংশ, চামড়া খাতের ১ শতাংশ, সিরামিক খাতের শূন্য দশমিক ৯ শতাংশ, ভ্রমণ খাতে শূন্য দশমিক ৭ শতাংশ এবং জ্বালানি খাত থেকে শূন্য দশমিক ২ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। কয়েকদিন আগে ইন্স্যুরেন্স খাত বাজারে বেশ আলোচনায় থাকলেও গেলো সপ্তাহে এ খাত থেকে বিনিয়োগকারীরা রিটার্ন পায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com