শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর উপহার বেতাগীতে অসহায় গৃহহীনদের জন্য প্রস্তত হচ্ছে ঘর

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

‘আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বেতাগীতে ‘ভূমিহীন ও গৃহহীনদের’ জন্য নির্মিত হচ্ছে ‘স্বপ্নের ণীড়’। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রথম পর্যায় গৃহহীনদের’ মাঝে গৃহ হস্তান্তর করবেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে তৈরি হওয়া ১২টি গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটেছে। আধূনিক সুযোগ সুবিধা সম্বলিত দুই কক্ষের সেমিপাকা প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা খরচ ধরে এর নির্মান কাজ চলমান রয়েছে। আগামী ১৫ জানুয়ারীর মধ্যে গৃহহীনদের’ মধ্যে বিনামূল্যে দুর্যোগ সহনীয় গৃহ বরাদ্দ দেওয়া হবে। নির্মাণাধীন ঘর গুলো সার্বিকভাবে তদারকি করছেন ইউএনও, তাকে সহযোগিতা দিচ্ছেন এসিল্যান্ড ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন জানান, সরকার কর্তৃক প্রদেয় এ প্রকল্প অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে। প্রকৃত ‘ভূমিহীন ও গৃহহীনরাই পবেন। ঘর বরাদ্দে কোন ধরনের অনৈতিক ও সুযোগ-সুবিধা না নিতে পারে সে জন্য সঠিকভাবে তদারকি করা হচ্ছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অল্প কয়েকদিনের মধ্যেই অসহায় পরিবারগুলোর মাঝে হস্তান্তর করা হবে ঘরের চাবি। এর ফলে পরিবারগুলো পাবে সামাজিক মর্যাদা ও নতুন ঠিকানা। এর ফলে পরিবারগুলো পাবে সামাজিক মর্যাদা ও নতুন ঠিকানা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com