শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোন অনুপ্রবেশকারী যুবলীগে যোগ দিতে পারবে না-লক্ষ্মীপুরে নিক্সন চৌধুরী

লক্ষ্মীপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, যুবলীগ হবে মুক্তিযুদ্ধের স্বপেক্ষের শক্তি। কোন অনুপ্রবেশকারী যুবলীগে যোগ দিতে পারবে না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলে তাদের দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ। যুবলীগ হবে পাকিস্তানি শত্রুদের বিপক্ষে রুখে দাড়ানোর জন্য, আইএসআইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। যুবলীগ চাঁদাবাজি করার জন্য হবে না। লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় জেলা যুবলীগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী এসব কথা বলেন। এসময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন ও উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারীসহ ১০ নেতাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান। নিক্সন চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোন সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রী যাকে সম্মান দেবেন তিনি সম্মানিত হবে। প্রধানমন্ত্রী যাকে নেতা বানাবেন তিনিই নেতা হবেন। শেখ হাসিনার বাইরে কারো ক্ষমতা নেই। আমরা যতই ক্ষমতা দেখায়, যতই সাহস দেখায় সব শেখ হাসিনার সাহস। প্রধানমন্ত্রীর বাইরে কারও সাহস নেই, তাঁর পরে কোন নেতা নেই। শেখ হাসিনা থাকলেই আপনারা থাকবেন। আর শেখ হাসিনা না থাকলে বিএনপি-জামায়াতের অত্যাচার আবার শুরু হবে। জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু প্রমুখ। এ সময় জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com