শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফের ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় কমিটিতে পুনরায় আমিরের দায়িত্ব পেয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। নায়েবে আমির হয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আব্দুল আউয়াল ও আব্দুল হক আজাদ। গত শনিবার (২ জানুয়ারি) রাজধানীর পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে এই কমিটি গঠন করা হয়।

এ ছাড়া কমিটির মজলিসে সাদারাত হয়েছেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, নুরুল হুদা ফয়েজী, আব্দুল আউয়াল, আব্দুল হক আজাদ, অধ্যক্ষ হাফেজ, ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, নেয়ামতুল্লাহ আল ফরিদী ও অধ্যাপক মাহবুবুর রহমান। মহাসচিব হয়েছেন অধ্যক্ষ ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব হয়েছেন- গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম, আশরাফুল আলম, সহকারী মহাসচিব আব্দুল কাদের, শেখ ফজলে বারী মাসউদ ও ইমতিয়াজ আলম।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন কে এম আতিকুর রহমান আর সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, খলিলুর রহমান, বরকতুল্লাহ লতিফ, জি এম রুহুল আমিন, মাওলানা শোয়াইব আহমাদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাহমুদুল হাসান। দফতর সম্পাদক হয়েছেন লোকমান হোসেন জাফরী, প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমাদ আব্দুল কাইয়ুম, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।
অর্থ ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ, সহকারী অর্থ ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ নেছার উদ্দিন। প্রশিক্ষণ সম্পাদক হেমায়েতুল্লাহ, সহ প্রশিক্ষণ সম্পাদক দিলাওয়ার হোসাইন সাকী, আইন ও মানবাধিকার সম্পাদক লুৎফর রহমান, সহকারী আইন ও মানবাধিকার সম্পাদক শওকত আলী হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম তালুকদার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ নুরুল করীম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক কেফায়েতুল্লাহ কাশফী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, সদস্য সেলিম মাহমুদ।
উপদেষ্টা পরিষদে রয়েছেন ওমর ফারুক সন্দিপী, খালিদ সাইফুল্লাহ, উবায়দুর রহমান খান নদভী, ওবায়দুর রহমান মাহবুব, আ ফ ম খালিদ, জহুরুল হক, এয়ার কমোডর (অব) শফিউল্লাহ, মোমতাজুল করিম মোশতাক, আতিয়ার রহমান, আব্দুল মতিন, এরফান খান, সৈয়দ আলী মোস্তফা, আক্কাস আলী সরকার, বেলাল নুর আজিজী ও শফিউল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com