শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে মুনলাইটের শীতবস্ত্র বিতরণ

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

কুড়িগ্রামে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মুনলাইট ডেভলপমেন্ট সোসাইটি বগুড়া। উইকেয়ারের সহযোগীতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার জেলার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রামরতন এলাকায় শীতকষ্টে ভোগা অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক বাদশাহ্ সৈকত, স্থানীয় সমাজকর্মী শ্রী বাবলু সরকারসহ অন্যান্যরা। এসময় প্রধান অতিথি এসএম ছানালাল বকসী বলেন, কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা। এখানকার বেশিরভাগ মানুষ হত দরিদ্র। বগুড়ার মুনলাইট ডেভলপমেন্ট সোসাইটির মত অন্যান্য সংগঠনগুলো যদি জেলার অসহায় মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিত তাহলে তারা কিছুটা হলেও শীতকষ্ট থেকে মুক্তি পেত। কম্বল পাওয়া মানুষেরা জানান, তাদের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। এবার এই কম্বলে তারা শীত নিবারণ করতে পারবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com