রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারত যে টিকা দুই ডলারে পাচ্ছে, আমরা পাচ্ছি সোয়া পাঁচে: জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভারত যে টিকা দুই ডলারে পাচ্ছে, আমরা সেটা পাচ্ছি সোয়া পাঁচ ডলারে। অর্থের এই বেশি অংশ কে পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের মেহেরুন নেছা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাঁর শাস্তির দাবিতে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে জাতি প্রতিটি ক্ষেত্রে ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ কেবল মেয়ে ও ছেলেদের ওপরেই নয়, ধর্ষণ অর্থনীতিতে অনেক বেশি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, আজকে ভারতের সেরামকে টিকার জন্য প্রথম ধাপে যে ৬০০ কোটি টাকা বাংলাদেশ দিচ্ছে, তার চেয়ে কম টাকায় যদি পৃথিবীর শ্রেষ্ঠ দশ বিজ্ঞানীকে এক কোটি টাকা মাসিক বেতনে আনা হতো, তাহলেও দেশের ১২০ কোটি টাকা খরচ হতো। এখানে অনেক বেশি বিজ্ঞানী তৈরি হতে পারত। নিশ্চিতভাবে বলা যায়, দেশে এক বছরের মধ্যে টিকা তৈরি করা যেত। জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে দেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেককে যদি ৫০ কোটি টাকা সাবসিডি দেওয়া হতো, তবে তারাও দেশি বিজ্ঞানীদের নিয়ে কাজ করতে পারত। আরও প্রতিষ্ঠান রয়েছে। তারাও আছে। তাহলে আজকে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে টিকা আবিষ্কৃত হতো। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ আয়োজিত মানববন্ধনে আরও অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য মিয়া আনোয়ার, রকিবুল ইসলাম, ছাত্রনেত্রী মেলিনা সুলতানা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com