শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২ স্বর্ণ জয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দু’টি স্বর্ণ, দু’টি রৌপ্য, পাঁচটি তাম্র ও ছয়টি কারিগরি পদক জিতেছে ১৯ সদস্যের বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল। ক্রিয়েটিভ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে রোবো স্পার্কার্স দলের মিসবাহ উদ্দিন ইনান ও জাইমা যাহিন ওয়ারা এবং রোবট ইন মুভিতে চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিব স্বর্ণপদক অর্জন করেছে।
রোবট ইন মুভিতে জুনিয়র গ্রুপে রোবো ড্রিমার্স দলের মাহির তাজওয়ার চৌধুরী ও শাদীদুর রহমান শ্রেয়াশ এবং ক্রিয়েটিভ ক্যাটাগরিতে চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স দলের কাজী মোস্তাহিদ লাবিব ও নাশীতাত যাইনাহ রহমান রৌপ্য পদক জিতেছে। রোবট ইন মুভি প্রতিযোগিতায় তাম্রপদক পেয়েছে জুনিয়র গ্রুপে রোবো স্পার্কার্স দলের মিসবাহ উদ্দিন ইনান ও জাইমা যাহিন ওয়ারা এবং চ্যালেঞ্জ গ্রুপে রোবোল্যুশন দলের তাশরিক আহমদ ও সোয়েব আবির রাতুল। ক্রিয়েটিভ ক্যাটাগরি প্রতিযোগিতায় তাম্রপদক পেয়েছে জুনিয়র গ্রুপে টাইগার-৭১ দলের রাগিব ইয়াসার রহমান এবং চ্যালেঞ্জ গ্রুপে রোবোবাংলা দলের তাফসীর তাহরীম ও রাফিহাত সালেহ এবং রোবোল্যুশন দলের তাশরিক আহমদ,আহমেদ ইশতিয়াক ও সোয়েব আবির রাতুল।
রোবট ইন মুভি প্রতিযোগিতায় কারিগরি পদক অর্জন করেছে জুনিয়র গ্রুপে টাইগার-৭১ দলের রাগিব ইয়াসার রহমান এবং চ্যালেঞ্জ গ্রুপে মোনামি দলের মীর উমাইমা হক ও ইভা নেওয়াজ এবং রোবোবাংলা দলের রাফিহাত সালেহ ও তাফসীর তাহরীম। ক্রিয়েটিভ ক্যাটাগরি প্রতিযোগিতায় কারিগরি পদক অর্জন করেছে জুনিয়র গ্রুপে রোবো ভার্স দলের যারিয়া মুসাররাত পারিজাত ও সৈয়দা লাইবা আজীন,রোবো ড্রিমার্স দলের শাদীদুর রহমান শ্রেয়াশ ও মাহির তাজওয়ার চৌধুরী এবং চ্যালেঞ্জ গ্রুপে টিম ম্যাট্রিক্স দলের সুদীপ্ত মন্ডল ও মো. মুহাইমিনুল ইসলাম।
করোনা পরিস্থিতিতে এ বছর অনলাইনে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়ার দ্যেগু শহর থেকে এ অলিম্পিয়াড নিয়ন্ত্রিত হয়। গত ১২ ও ১৩ ডিসেম্বর তারিখে রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টার থেকে ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বাংলাদেশ দল। এ বছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের নির্ধারিত থিম ছিল ‘রোবট: দ্য ফিউচার ট্র্যান্সপোর্টেশন’।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র গ্রুপে বাংলাদেশ পরপর তিন বছর স্বর্ণপদক জয়ের বিরল গৌরব অর্জন করল; অন্যদিকে চ্যালেঞ্জ গ্রুপে বাংলাদেশের ঝুলিতে প্রথমবারের মতো এ বছর স্বর্ণপদক যোগ হয়। ২০১৮ সালে বাংলাদেশ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশগ্রহণ করে একটি স্বর্ণ, একটি কারিগরি পদক ও ২টি হাইলি কমেন্ডেড পদক লাভ করে এবং ২০১৯ সালে বাংলাদেশ দল একটি স্বর্ণ, ২টি রৌপ্য, ৬টি তাম্র এবং ১টি কারিগরি পদক লাভ করে।
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়ন সহযোগিতায় এ বছর ৩য় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২০ আয়োজন করা হয়। জাতীয় পর্বে দেশের ৬২টি জেলা থেকে ৭৩১ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে আন্তর্জাতিক রোবট দল নির্বাচনী ক্যাম্পের আয়োজন করা হয়। এ ক্যাম্পে অংশ নেয়া শিক্ষার্থীদের পরীক্ষা ও পারফরম্যান্সের ভিত্তিতে ১৯ সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com