রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফালাহ-ই-আম ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

ফালাহ-ই-আম ট্রাস্ট, মগবাজার, ঢাকা-এর উদ্যোগে ৫ জানুয়ারী এলাকার শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ফালাহ-ই-আম ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল লতিফ ও সেক্রেটারী ড. মোঃ হাবিবুর রহমান।
শীতবস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফালাহ-ই-আম ট্রাস্ট জনকল্যাণমূলক কাজের জন্য সৃষ্টি হয়েছে। ট্রাস্ট তার সীমিত সামর্থ নিয়ে সর্বদা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে। করোনা মহামারীর এই সময়ে আমরা সীমিত সামর্থ অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি।
গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদানসহ অভাবী জনগোষ্ঠীর চিকিৎসাসহ দারিদ্র্য বিমোচনের কাজে সহায়তা দিয়ে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com