বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে কম্বল নিয়ে রুগীদের পাশে দাঁড়ালেন ইউএনও ফারজানা খানম

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

কনকনে শীতে সবাই যখন গায়ে গরম কাপড় জড়িয়ে আরামে ঘুমায় তখন কিছু মানুষ হাসপাতালের বিছানায় গরম কাপড়ের অভাবে কোনো রকম রাত কাটায়। এমন হতদরিদ্র রোগীদের কথা ভেবে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালেন ইউএনও ফারজানা খানম। বুধবার দুপুরে এ কম্বল বিতরণ করা হয় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মেডিক্যাল অফিসার এএসএম তানজিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুনুর রহমান প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম বলেন, অসহায় দরিদ্র শীতার্ত মানুষদের কম্বল দেয়া বড় কথা নয়, একজন মানুষ হিসেবে তাঁদের পাশে এসে দাঁড়াতে পেরেছি এটাই বড়। শীত মৌসুমে নানা রোগে আক্রান্ত হয়ে অনেক দু:স্থ্য রোগীই হাসপাতালে ছুটে আসেন, যার যা সাধ্য আছে তা নিয়ে ছিন্নমুল মানুষ সহ শীতার্তদের রোগীদের পাশে দাঁড়াতে স্থানীয় বিত্তবানদের অনুরোধ জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com