বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আওয়ামী লীগ প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

আওয়ামী লীগ প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে, তারা রাজনীতির মধ্যে নেই বললেই চলে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গত মঙ্গলবার জাপার বনানী কার্যালয়ে কুমিল্লা জেলা ও মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জেল থেকে বের হয়েছেন, তারেক রহমানের গ্রহণযোগ্যতার অভাব আছে। তাই বিএনপির পক্ষে রাজনীতির মাঠে টিকে থাকা দুরূহ। রাজনীতির মাঠে জাতীয় পার্টি হচ্ছে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি রাজনীতির মাঠে টিকে আছে।
কাদের বলেন, মহামারি করোনা থেকে দেশের মানুষকে বাঁচাতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। দেশের মানুষ অধীর আগ্রহে করোনা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে আছে। যেকোনো মূল্যে দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু , যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহার সরকার, যুগ্ম দফতর মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য মো. আলমগীর হোসেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com