শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টাঙ্গাইলের মধুপুরে বিধবাদের মাঝে কম্বল বিতরণ

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) :
  • আপডেট সময় বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল ছালাম এর নিজ অর্থায়নে বুধবার তার নিজ বাড়ীতে হতদরিদ্র বিধবাদের মাঝে শীত নিবারনের জন্য ১৫০ কম্বল বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানের পূর্বে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কালার বাজার বাবরি মসজিদের ঈমাম আঃ জলিল। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মধুপুর এর সভাপতি আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মধুপুর এর প্রচার সম্পাদক আঃ আজিজ, কার্যকরী সদস্য ও মধুপুর বার্তা ২৪ ডট কমের বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য তারা ফকির, মোজাফর আলী, লিটন মন্ডল, কালাম মন্ডল, আঃ হাকিম আ: ছামাদ ডাক্তার, কাজিম উদ্দিন, হেলাল, নুর ইসলাম, আ: হাকিম যশোহর সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে আ: ছালাম বলেন আমি আমার ওয়ার্ডের বাড়ীতে বাড়ীতে খোজ নিয়ে হত দরিদ্র বিধবাদের একটি তালিকা করে আমার নিজ অর্থায়নে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করি। তিনি আরও জানান আমার ওয়ার্ডের পর্যায়ক্রমে সকল বিধবাদের মাঝে কম্বল বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com