সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আরব ও ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য পুনরুদ্ধারের চুক্তি এক বিরাট অর্জন : বিএনপি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) নেতৃবৃন্দ ও জনগণকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে এই অভিনন্দন জানান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত অভিনন্দন বিবৃতিতে বলা হয়, গত ৫ জানুয়ারি সৌদি আরবের আল-উলায় অনুষ্ঠিত ‘সুলতান ক্বাবূস এবং শেখ সাবাহ’র সম্মেলন’ নামক ৪১তম জিসিসি সম্মেলনে ‘সংহতি ও স্থিতিশীলতা চুক্তি’ স্বাক্ষর উপলক্ষে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) নেতৃবৃন্দ ও জনগণকে বিএনপি অভিনন্দন জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে আরব ও ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য পুনরুদ্ধারে এই চুক্তিটি এক বিরাট অর্জন।
বিবৃতিতে আরো বলা হয়, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরিচিত হয়ে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তম- এর সময়ে ইসলামী বিশ্ব ও এর অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপনের জন্য বাংলাদেশ উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে এ সুসম্পর্ক শুধু ওই অঞ্চলেরই নয়, বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিতেও অবদান রেখেছে।
এছাড়াও উপসাগরীয় সঙ্কটের মধ্যস্থতায় কুয়েত ও এর প্রতিনিধি কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ এবং সাবেক আমীর শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে দলটি। একইসাথে এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com