শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলে যাচ্ছে ফেসবুক, ‘লাইক’ দেয়া যাবে না পাবলিক পেজে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

নতুন করে সাজানো হচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এতে ফেসবুকের পাবলিক পেজে লাইক দেয়ার বাটন আর থাকবে না। বুধবার (৬ জানুয়ারি) এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন যেমন বিভিন্ন শিল্পী, তারকা, অভিনেত্রী, ব্যবসায়িক পেজে লাইক দিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য পাওয়া যায়, নতুন করে সাজানোর পর আর সেই সুযোগ থাকবে না। তবে সেক্ষেত্রে যে ব্যক্তি যে পেজের ফলোয়ার, সেই পেজে লাইক দেয়া না থাকলেও তিনি সেই পেজের হালনাগাদ তথ্য পাবেন। এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে শুধু ফলোয়ার সংখ্যা দেখা যাবে। নিউজ ফিডে সবাই নিজের মতামত জানাতে পারবেন। ভক্তদের সঙ্গে সেখানেই যোগাযোগ রাখতে পারবেন তারকারা। এ ধরনের পরিবর্তনের ব্যাপারে ফেসবুক বলছে, ‘আমরা লাইক বাটন সরিয়ে দিচ্ছি। গুরুত্ব দেয়া হচ্ছে ফলোয়ারদের দিকে। লোকেরা যাতে তাদের প্রিয় পেজগুলোর সঙ্গে আরও সহজে যোগাযোগ রাখতে পারে সেদিকে লক্ষ্য গুরুত্ব দিয়েই এমন পরিবর্তন আনা হচ্ছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com