শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই। চুক্তি অনুয়ায়ী যথাসময়ে ভারত থেকে ভ্যাকসিন আসবে। গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) বেলা সোয়া ১টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ড. হাছান মাহমুদ বলেন, যারা করোনার শুরুতে বিভিন্ন শঙ্কা, আশঙ্কার কথা ছড়িয়েছিল, বলেছিল রাস্তায় মানুষের লাশ পড়ে থাকবে, তারাই এখন করোনার ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য প্রচার করছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবেলায় এশিয়া উপমহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ভালো। যথাসময়ে করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত যথাসময়ে করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সুতরাং এ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান তথ্যমন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যম যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তা অনেক উন্নত দেশেও করতে পারে না।ঢাকা ও চট্টগ্রামের বাইরে বিটিভির পূর্ণাঙ্গ সম্প্রচারকেন্দ্র চালু করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে আরো ছয়টি বিভাগীয় শহরে বিটিভির পূর্ণাঙ্গ সম্প্রচারকেন্দ্র স্থাপন করা হবে। আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে রংপুরে বিটিভির পূর্ণাঙ্গ সম্প্রচারকেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।
এ সময় জেলা প্রশাসক মো. আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়রদপুর বিমানবন্দরে অবতরণ শেষে সড়ক পথে রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছান মন্ত্রী। এ সময় জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সার্কিট হাউসে বিশ্রাম শেষে বিটিভির রংপুর উপকেন্দ্র ও বেতার কেন্দ্র পরিদর্শন এবং বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com