বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রথম বাংলাদেশি হিসেবে ‘গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড’ পেলেন তাজিন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

প্রথম বাংলাদেশি হিসেবে এ বছর মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছেন সামাজিক উদ্যোক্তা তাজিন শাদিদ। বাংলাদেশভিত্তিক সামাজিক উদ্যোগ ‘স্পৃহা বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে সামাজিক উন্নয়ন খাতে অসামান্য অবদান এবং অঙ্গীকারের জন্য তাজিনকে এ বছর ‘গ্লোবাল হিরো’ পুরস্কার প্রদান করা হয়।
হিউম্যান সেন্টারড ডিজাইন প্র্যাকটিশনার হিসেবে প্রায় ২০ বছর ধরে কর্মরত তাজিন শাদিদ মাইক্রোসফ্ট সদর দফতরে সিনিয়র ডিজাইন স্ট্র্যাটেজিস্ট পদে ১০ বছর কাজ করেছেন। ২০১৫ সালে তিনি মাইক্রোসফ্ট থেকে বিদায় নিয়ে নিজ দেশে চলে আসেন এবং স্পৃহা বাংলাদেশের কাজে সার্বক্ষণিক নিযুক্ত হন। তিনি বর্তমানে ‘স্পৃহা বাংলাদেশ’ পরিচালনা করছেন, যা বাংলাদেশের নিম্নবিত্ত পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দিয়ে থাকেন। স্পৃহা স্বনির্ভর সামাজিক উদ্যোগও তৈরি করছে, যা উন্নততর মানবিক প্রয়োজন মেটাতে উল্লেখযোগ্য অবদান রাখে। উদ্ভাবনের সংস্কৃতি দ্বারা অনুপ্রাণিত তাজিন সবার জন্য সুযোগ লালনকারী বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কোভিড-১৯ মোকাবিলায় ‘আমার ল্যাব’, ‘নিওফার্মার্স’, ‘স্পাইডার ডিজিটাল’, ‘চলো সবাই’ ও ‘দ্রুত সেবা’সহ আরো বেশ কয়েকটি প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসের সহ-প্রতিষ্ঠাতা তাজিন। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে আমরা ১০ লাখ লোকের জীবনে মৌলিক পরিবর্তন আনতে চাই। ২০১১ সালে এই পুরস্কারটি প্রবর্তন করে ‘গ্লোবাল ওয়াশিংটন’। এরপর থেকে প্রতিবছর উন্নয়নশীল দেশগুলোতে জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিশ্ব উন্নয়ন সম্প্রদায়ের মধ্যে থাকা ব্যক্তিদের এই আজীবন সম্মাননা দেওয়া হয়। এ বছর তাজিন শাদিদ পুরস্কার লাভ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com