শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুজ্জামান মিঠুর উঠান বৈঠক

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা :
  • আপডেট সময় সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

ফরিদপুরের নগরকান্দায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রচার- প্রচারনায় এগিয়ে রয়েছেন তরুন সমাজ সেবক, পৌর যুবলীগের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য খায়রুজ্জামান বতু মিয়ার আপন ভাতিজা  কামরুজ্জামান মিঠু । ইতিমধ্যে কামরুজ্জামান মিঠু বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন। তিনি নির্বাচন কমিশনের  সকল নিয়মকানুন মেনেই ভোটারদের সাথে স্বল্পপরিসরে উঠান বৈঠক করছেন। রোববার বিকালে পৌরসভার মিরাকান্দা গ্রামে আকবার হোসেনের বাড়ীতে উঠান বৈঠক করেন তিনি। গ্রামের মুরুব্বীদের সাথে মিঠু আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে মতবিনিময় করেন। গ্রামের মুরুব্বীরা মিঠুকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করারও আশ্বাস প্রদান করেন। তিনি দীর্ঘদিন যাবত পৌরবাসির আপদে বিপদে তাদের পাশে থেকে তাদের সেবা করে যাচ্ছেন। পৌরবাসি তাকে মেয়র হিসেবে দেখতে চান।  উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে  মিঠু বলেন আমাকে আপনারা মিথ্যা আশ্বাস দিয়েননা, কারন আমি আপনাদের সেবায় সবসময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এসময় মিঠু সকলের নিকট মন থেকে  দোয়া ভোট  প্রার্থনা করেন।  ভোটারাও আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র  প্রার্থী হিসেবে কামরুজ্জামান মিঠুকে  দেখতে চায় ও তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস প্রদান করে। ভোটারদের উদ্দেশ্যে  কামরুজ্জামান মিঠু বলেন  আমি মেয়র নির্বাচিত হলে পৌরসভাকে উপরের ধাপে এগিয়ে আনবো,নাগরিক সুবিধা সুনিশ্চিত করবো ইনশাল্লাহ । মিঠু আরো বলেন আমার রাজনৈতিক গুরু সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী  এমপি ‘ র  দোয়া মাথায় নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য পৌরবাসীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি।  আমি  দলীয় মনোনয়ন ফরম কিনেছি যদি দলীয় মনোনয়ন পাই তাহলে নৌকার বিজয় মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হাত দিয়ে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাল্লাহ। এসময় উপস্থিত  ছিলেন  মোয়াজ্জেল মাতুব্বর, ইসরাফিল মাতুব্বর, পৌর যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তরুন পোদ্দার, হামেদ মাতুব্বর,  মোহাম্মাদ আলী, আকবর হোসেন, হাসমত ফকির, কুব্বাত মিয়া প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com