বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে সেলাই মেশিন ও চেক বিতরণ করেন চুমকি এমপি

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) :
  • আপডেট সময় সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমাতা” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে কর্মজীবী ল্যাকটেটিং মাদারের সহায়তায় ২০২০-২১ অর্থবছরে উপকারভোগীদের সেলাই মেসিন ও অর্থের চেক বিতরণ করেন চুমকি এমপি। সোমবার (সকালে) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও প্রশাসনের সহযোগিতায় দুস্থ অসহায় ১৬ জন নারীর মাঝে সেলাই মেশিন ও ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ৪ লক্ষ ৭৫ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়াও ২শ ৫০ জন কর্মজীবী গর্ভবতী মাকে সাবান, ওরস্যালাইন দেয়া হয়েছে। উল্লেখ্য ওই গর্ভবর্তীদের স্ব স্ব মোবাইল ব্যাংক হিসাবে ৩ বছর ৬ মাস পর্যন্ত মাসিক ৮শ টাকা হারে মোট-২৮ হাজার ৮শ টাকা প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার শিবলী সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বিশেষ অতিথি-উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরণ, সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মোঃ মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, পৌর আ’লীগের সভাপতি এস.এম. রবিন হোসেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com