শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২০১৮ সালের নির্বাচনের পর থেকেই সংকট ঘনিভূত হচ্ছে: নুরুল আম্বিয়া

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

২০১৮’র নির্বাচনে গঠিত একাদশ জাতীয় সংসদ বৈধ কি না, জনমনে এনিয়ে সংশয় রয়েছে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের একটি অংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া। তাঁর মতে, ঐ নির্বাচনের পর থেকে রাজনৈতিক সংকট ক্রমেই ঘনিভূত হচ্ছে। বলতে গেলে স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী দল জাসদ। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত ১৩ নং দলটি হলো জাসদ যার সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার। আর সেটি ভেঙে গঠিত বাংলাদেশ জাসদ এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। এ দু’অংশই মহাজোটের শরীক। আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সভায় অভিযোগ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রেক্ষাপট তৈরীর জন্য জাসদই দায়ী।
বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া জানান, বিরোধী দল করি জন্য যদি বলেন আমরা পেক্ষাপট তৈরি করছি। বিরোধী দলে কেউ না কেউ তো থাকবেই। আমরা সরকারে অনিয়ম নিয়ে কথা বলি। মহাজোটের শরিক হলেও শরিফ নুরল আম্বিয়ার অভিযোগ ২০১৮’র নির্বাচনের পর সংকট বেড়েছে। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আপত্তি তাঁর। তিনি দাবি করেন, ২০১৮ সালের নির্বাচনের পর পুরো সামাজিক ও রাজনৈতিক ভারসাম্যটা নষ্ট হয়ে গেল। করোনা মোকাবিলায় জনগনের পাশে সরকারের আন্তরিক অবস্থানই ভাবমূর্তিবাড়াবে সরকারের প্রতি এই পরামর্শও দেন তিনি। ঠিকএই মুহুর্তে মহামারি মোকাবিলায় দলমত নির্বিশেষে কাজ করা দরকার বলে মনে করেন শরীফ নুরুল আম্বিয়া।-শীর্ষনিউজ২৪.কম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com