রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে অটোরিক্সা চোর চক্রের পাঁচ সদস্য কারাগারে

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) :
  • আপডেট সময় বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

গাজীপুরের কালীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চুর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে ছাব্বির হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর ৯। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযানচালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জবানবন্দি অনুযায়ী ঘটনার সাথে জড়িত আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ওই আসামীদের মঙ্গলবার বিকেলে গাজীপুর আদালতের প্রেরণ করেন। পরে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। আটককৃতরা হলো- কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম গ্রামের নাজুক মিয়ার ছেলে নূর ইসলাম(২১), দক্ষিণসোম গ্রামের লোকমান হোসেনের ছেলে শাহাদত হোসেন(২০), একই জেলার গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানাধীন তালটিয়া এলাকার সামসুদ্দিনের ছেলে তামিম হাসান(৩২), মনির হোসেনের ছেলে রুবেল হোসেন(৩০) ও মৃত মনতাজ উদ্দিনের ছেলে সালাম মিয়া(৪০)। ভিকটিম বলেন, রোববার (১০ জানুয়ারি) রাত উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার থেকে আমার অটোরিকশায় চার জন যাত্রী ওঠেন। তারা পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার বেলদি যাওয়ার কথা বলেন। যাত্রী নিয়ে যাওয়ার পথে কালীগঞ্জ উপজেলার বর্তুল এলাকায় পৌঁছে অটোরিকশা থামিয়ে প্র¯্রাব করতে যাই। সেসময় তারা আমার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও অটোরিকশাটি না পেয়ে গত সোমবার সকালে ওই চার যাত্রীর নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com