রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাণীনগরে অগ্নিকান্ডে তিন লক্ষ টাকার ক্ষতি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০

নওগাঁর রাণীনগর উপজেলার করজগ্রাম দোগাছিপাড়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে সেলিম মন্ডলের মাটির বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় তিন লক্ষ টাকার মালা মাল পুরে ভস্মিভূত হয়েছে। উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করে।

বাড়ির মালিক সেলিম মন্ডল জানান, রাতে খাবার খেয়ে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পরি। অনুমান রাত দেড়টার দিকে ঘুম থেকে ওঠে দেখি বাড়িতে দাউ দাউ করে আগুন জলছে। এ সময় স্থানীয় লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়। পরে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করে। ইতিমধ্যে বাড়ির টিনের চালা, ঘরের টিভি, ফ্রিজ, আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সেলিম মন্ডল।

রাণীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা ফজলুর রহমান বলেন, বিদ্যুতের সর্টসার্কিট থেকে লাগা আগুনে বাড়ি ভস্মিভূত হয়েছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com