রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে ধর্ষক আটক

এম,এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

জামালপুর সদর উপজেলায় সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ফরহাদ হোসেন(২৮) নামের এক যুবকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।১৪ জানুয়ারি দুপুরে উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্দচিথলিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৪ জানুয়ারি বেলা আড়াইটার দিকে প্রতিবেশী এক দরিদ্র পরিবারের সাত বছরের কন্যাশিশুকে ফুসলিয়ে রাস্তার পাশের বাগানের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে গেলে ফরহাদ পালিয়ে যান। ঘটনা জানাজানি হলে তাকে ধরার জন্য ঢাকা-জামালপুর সড়কের ঘোড়াধাপ বাজারসহ বিভিন্ন স্থানে ফোন করে পাহারা বসায় গ্রামবাসী। এর ঘন্টাখানেক পর বেলা সাড়ে ৩টার দিকে ধর্ষক ফরহাদ স্থানীয় ঘোড়াধাপ বাজারে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে উঠে পালানোর সময় সেখানে টহলরত দু’জন পুলিশ ও স্থানীয়রা তাকে চিনে ফেললে বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন ফরহাদ। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে আটক করতে সক্ষম হয়।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, ঘোড়াধাপে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ফরহাদকে আসামি করে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হতে পারে বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com