শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বসেরা অধিনায়ক ইমরান খান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

আইসিসির জরিপে বিশ্বসেরা অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির অফিসিয়াল টুইটে এ জরিপ চালানো হয়।

অধিনায়ক হওয়ার পর ধারাবাহিকতায় উন্নতি হয়েছে, এরকম চারজন ক্রিকেটারের নাম উল্লেখ করে কে সেরা, তা জরিপে ভার্চুয়ালবাসীর কাছে জানতে চায় আইসিসি। এতে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহালি ও পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান ছাড়াও তালিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স এবং অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক মেগ ল্যানিং।
দর্শক জরিপে ৪৭.৩ শতাংশ ভোট পেয়ে বিশ্বসেরা অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইমরান খান। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহালি। তিনি পেয়েছেন ৪৬.২ শতাংশ ভোট। ডি ভিলিয়ার্স এবং ল্যানিং পেয়েছেন যথাক্রমে ৬ শতাংশ এবং ০.৫ শতাংশ ভোট। তবে এই জরিপে ক্ষেপে ভারতীয় ক্রীড়ামোদিরা। ভারতের মধ্যে একজন টুইটে লিখেছেন, টুইটারে জেতার জন্য ইমরান খানকে অভিনন্দন। তবে আমাদের বিরাট কোহালি, বা তাঁর ভক্ত, বা ভারতীয়দের এইসব বোকা বোকা টুইটার পোলে উৎসাহ নেই। অবশ্য ভারতের নিউজ চ্যানেলগুলো এটাকে খবর বলেই মনে করে না। ব্রেকিং নিউজ হিসেবে দেখানো তো দূরের কথা। যাই হোক, তবু এই ছোট্ট জয়ের জন্য অভিনন্দন।
আরেকজন লিখেছেন, ‘দীর্ঘদিন কোনো ক্রিকেটীয় সাফল্য পায়নি পাকিস্তান। ভবিষ্যতেও আর পাবে কিনা সন্দেহ। পড়ে পাওয়া চৌদ্দ আনা এই সাফল্য নিয়ে তাই নাচানাচি করাই স্বাভাবিক।’’
উল্লেখ্য, গত মাসেই পুরুষদের বিভিন্ন ফর্ম্যাটের দশক সেরা দলের তালিকা প্রকাশ করেছিল আইসিসি। কোনো তালিকাতেই জায়গা পাননি পাকিস্তানের কোনো ক্রিকেটাররা। শোয়েব আখতার, রশিদ লতিফের মতো সাবেকেরা যার তীব্র সমালোচনা করেছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com