শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাওমির নতুন চমক, ১৮ মিনিটেই ফুল চার্জ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

৮০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি উদ্ভাবন করেছে শাওমি। এর ফলে মাত্র ১৮ মিনিটেই ফুল চার্জ হবে স্মার্টফোন। স্মার্টফোনের পাশাপাশি এই প্রযুক্তি দিয়ে ল্যাপটপ ও অন্যান্য গ্যাজেট দ্রুত চার্জ দেয়া যাবে।
শাওমির আপকামিং ফোন মি ১০ আল্ট্রা ও মি ১১ ফোনে ৫০ ওয়াট-এর ফাস্ট চার্জিং ফিচার্স দিচ্ছে। তবে কয়েক মাস পর থেকেই সংস্থাটি ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে ৮০ ওয়াট-এর ফাস্ট চার্জিং টেকনোলজি দিতে পারে। ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ইতিমধ্যে ৮০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি টেস্ট করছে সংস্থাটি। ফেব্রুয়ারি মাসে শাওমি মি ১১ প্রো লঞ্চ হওয়ার কথা। তবে সেই ফ্ল্যাগশিপ ফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে কি না এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। গত বছর অক্টোবরে ৮০ ওয়াটের ওয়্যারলেটস চার্জিং টেকনোলজি প্রদর্শন করেছিল শাওমি। এই প্রযুক্তিতে মাত্র ১৮ মিনিটে ফোন ফুল চার্জড হয়ে যাবে। একটি বিশেষ স্ট্যান্ড-এ ফোন রাখতে হবে। কোনো তারের ঝক্কি থাকবে না। ওয়্যারলেস টেকনোলজি ব্যবহার করেই ফোন চার্জ করা যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com