রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করেছে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

দেশের নির্বাচনি ব্যবস্থাকে সরকার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো পৌর নির্বাচনেও প্রতিটি ভোটকেন্দ্র ক্ষমতাসীনরা দখলে রেখেছে। গতকাল শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর গাবতলিতে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ছিন্নমুল মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, অন্য দলের এজেন্টদেরকে কেন্দ্রেই ঢুকতে দেওয়া হয়নি। অন্যায়ভাবে প্রশাসনকে ব্যবহার করে ভোট প্রদানের গোপন কক্ষেও আওয়ামী লীগের লোকজন বসে ছিল। এটা কেমন নির্বাচন ব্যবস্থা আমাদের বুঝে আসে না। নির্বাচনি ব্যবস্থাকে সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট রচিত হয়েছিলো ভোটাধিকারের প্রশ্নে। অথচ স্বাধীনতার ৫০ বছর পরেও বাংলার মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। অনুষ্ঠানে অসহায় ও ছিন্নমুল ৭০০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়। দলটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি নূরুল ইসলাম নাঈম, প্রচার সম্পাদক মুফতি শরীফুল ইসলাম, দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com