শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেবার মান আরো বৃদ্ধি করতে বিএমপি পুলিশে ৪ টি নতুন পিকআপ সংযোজন

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

জনগনের প্রত্যাশা পূরনে সেবার মান আরও বৃদ্ধি করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশে ৪ টি নতুন পিকআপ সংযোজন করা হয়েছে। সোমবার ১৮ জানুয়ারী বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এ পিকআপ গুলো হস্তান্তর করেন।এর মধ্যে কোতয়ালী থানায় ২টি, কাউনিয়া থানায় ১টি ও মেট্রোপলিটন পুলিশ লাইন্সে ১টি সহ মোট ৪টি পিকআপ হস্তান্তর করা হয়েছে। এ সময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, জনগনের কাংক্ষিত সেবা অতি দ্রুত সময়ের মধ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই পিকআপ গুলো ব্যাবহার করে অতিদ্রুততার সাথে জনগনের কাছে পুলিশি সেবা পৌছে দিতে হবে।মনে রাখতে হবে আমরা বৃটিশ বা পাকিস্তানি পুলিশ নই। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের পুলিশ। আমরা স্বাধীন বাংলাদেশের জনগনের প্রত্যাশার পুলিশ। সুতরাং জনগনের কাছে সত্যিকারার্থে নির্ভেজাল সেবা পৌছে দেওয়াটাই আমাদের সফলতা। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) মোঃ জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার ষ্টাফ অফিসার শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রবিউল ইসলাম শামীম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com