রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে এশিয়ান টিভি’র ৮ম বর্ষপূর্তি পালন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরের নানা আয়োজনে বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভি’র ৮ম বর্ষপূর্তি পালিত হয়েছে। গতকাল এশিয়ান টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে শাহজাদপুর উপজেলা হলরুমে এশিয়ান টিভি’র শাহজাদপুর প্রতিনিধি ওমর ফারুকের আয়োজনে আলোচনা সভা, র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা’র সভাপতিত্বে ও দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি কোরবান আলী লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম খান, প্রেস ক্লাব শাহজাদপুর এর সভাপতি আতাউর রহমান পিন্টু, সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, থানার এসআই এসলাম আলী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এএ শহীদুল্লাহ বাবলু, বাংলাদেশ সময়ের সাংবাদিক মামুন রানা, যায়যায় দিনের সাংবাদিক এমএ জাফর লিটন, দিনকাল সাংবাদিক আলামিন হোসেন প্রমূখ। বক্তারা বক্তব্যে এশিয়ান টিভি’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভি’র শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক। উক্ত অনুষ্ঠানে করতোয়া সাংবাদিক সাগর বসাক, সাংবাদিক শামসুর রহমান শিশির, মাই টিভি সাংবাদিক জাকারিয়া মাহমুদ, সাংবাদিক মামুন বিশ্বাস, আমার সংবাদ প্রতিনিধি জহুরুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক আবুল হাসনাত টিটো, সাংবাদিক মাসুদ মোশারফ, এসি জাহিদ, নয়ন ইসলাম, শফিকুল ইসলাম পলাশ, মিঠুন বসাক, নুপুর কুমার রায়, আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী সিরাজুল ইসলাম, ফাহমিদা হক ফ্লোরাসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com