রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গৌরনদী পৌরসভাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে-হারিছুর রহমান

মণীষ চন্দ্র বিশ্বাস গৌরনদী :
  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান বলেছেন, আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করা হলে গৌরনদী পৌরসভাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। পৌরসভার ৯নং ওয়ার্ডের কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাঠে নির্বাচনী উঠান বৈঠকে তিনি আরও বলেন, ইতোমধ্যে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির প্রচেষ্টায় গৌরনদীকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৫০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের মধ্যে আধুনিক নগরী হবে গৌরনদী পৌরসভা। এসময় তিনি (হারিছুর) পৌর এলাকার ব্যাপক উন্নয়ন কাজের বর্ননা তুলে ধরে এ ধারা অব্যাহত রাখতে তৃতীয়বারের মতো তাকে (হারিছুর) নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান করেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইবারের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। অধ্যক্ষ আবু সাঈয়েদ মোঃ কামেল কাওসারের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উজিরপুরের পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুম সরদার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com