বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘স্বৈরাচার’ হটানোর শপথের মধ্যদিয়ে নানা আয়োজনে জিয়ার জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী গতকাল মঙ্গলবার সারাদেশে পালিত হয়েছে। এই উপলক্ষে দলের নেতা-কর্মীরা ‘স্বৈরাচার’ হটানোর শপথ নিয়েছেন বলে জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শুধুমাত্র সরকারি দলের নেতাদের তালিকা করে করোনা ভ্যাকসিন দেয়ার খবর শোনা যাচ্ছে। ভিন্ন মতের বা বিরোধী দলের লোকেরা করোনা ভ্যাকসিন পাবে কি-না, যথেষ্ট সন্দেহ রয়েছে। ভোট কেন্দ্রে যেমন বিরোধী দলের নেতাকর্মীরা যেতে পারে না, তেমনই করোনা ভ্যাকসিনও বিরোধী দলের নেতাকর্মীরা পাবে না।
ভারত থেকে আনা করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও সংশয় প্রকাশ করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ভারতে করোনা ভ্যাকসিন নিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সেই ভ্যাকসিন বাংলাদেশে আনা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সিনিয়র সহ-সভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকি, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু প্রমুখ।
জিয়াউর রহমানের মাজারে যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা নিবেদন: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী গতকাল মঙ্গলবার সারাদেশে পালিত হয়েছে। এ উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে সকাল থেকে শ্রদ্ধা নিবেদন করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় জিয়ার মাজারে পুষ্পার্ঘ অর্পণ করে যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের (নির্বাচনী এলাকা ঢাকা-৫) নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ সভাপতি ও যাত্রবাড়ী থানা বিএনপির সভাপতি নবী উল্লাহ নবীর নেতৃত্বে শেরেবাংলা নগরে জিয়ার মাজার প্রাঙ্গণে সমবেত হন যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা পুষ্পার্ঘ অর্পণ ও ফাতিহা পাঠ করে বিশেষ মুনাজাত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com