রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুপার কাপ জিতে রোনালদোর নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

ঝলমলে ক্যারিয়ারে নতুন মাইলফলকে ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার রাতে ইতালিয়ান সুপার কাপে নাপোলিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে জুভেন্টাস। দলের হয়ে একটি গোল করে নতুন ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন সিআরসেভেনের।
প্রথমার্ধে গোল হয়নি। ৬৪ মিনিটে জুভেন্টাস পায় প্রথম গোলের দেখা। গোলটি করে রোনালদো। অতিরিক্ত সময়ে জুভেন্টাসের হয়ে দ্বিতীয় গোলটি করেন আলভারো মোরাতা। এক গোলের সুবাদে রোনালদোর মোট গোল হলো ৭৬০টি। গত ১০ জানুয়ারি সিরি আয় সাস্সুয়োলোর বিপক্ষে এক গোল করে ইয়োসেপ বিকানের ৭৫৯ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন রোনালদো। এবার তাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে গেলেন পর্তুগিজ ফরোয়ার্ড। রেকর্ডটি নিয়ে অবশ্য কিছুটা বিতর্কও আছে। অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার বিকান মাঠ মাতিয়েছেন ১৯৩০ ও ৪০’ এর দশকে। ওই সময়ে বর্তমানের মতো এতটা নিখুঁতভাবে পরিসংখ্যান রাখা হতো না। তবে ডেইলি মেইলসহ বেশ কিছু পত্রিকায় প্রতিযোগিতামূলক ম্যাচে বিকানের গোল দেয়া আছে ৭৫৯টি।
সেই হিসেবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর ধারের কাছে কেউ নেই। রেকর্ডটি নিজের করে নিতে ১০৪২ ম্যাচ লাগল রোনালদোর। গত ৩ জানুয়ারি উদিনেসের বিপক্ষে দুই গোল করে সর্বোচ্চ গোলের তালিকায় কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে দুইয়ে উঠে এসেছিলেন জুভেন্টাস তারকা। রোনালদো ক্লাব ফুটবলে করেছেন ৬৫৮ গোল। আর জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচে করেছেন ১০২ গোল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com