শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গৃহহীন পরিবার পুর্নবাসন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এমন নির্দেশ বাস্তবায়নে দেশের সকল ভ’মিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: হারুন- অর- রশিদ। এসময় জেলা প্রশাসক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসনের লক্ষে তাদের ঘর প্রদান করা হচ্ছে। প্রথম পর্যায়ে নওগাঁ জেলায় ১০৫৬ টি পরিবারকে ঘর প্রদান করা হবে। এরমধ্যে অধিকাংশ গৃহনির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। এবং সকল উপজেলায় কবুলিয়ত ও নামজারি সম্পূর্ণ হয়েছে। এসময় তিনি আরও জানান, ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এরপর এসব ঘর উপকার ভোগীদের মাঝে বুঝে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উওম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনসহ জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোটালের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com