শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোভিড পরিস্থিতি নিয়ে সরকারের লেজেগোবরে অবস্থা : রিজভী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

শুরু থেকেই সরকার কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা নিয়ে লেজেগোবরে অবস্থা করে ফেলেছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের আতঙ্ক ও ভীতির সুযোগ নিয়ে ত্রাণ বিতরণের নামে সারাদেশে দুর্নীতি ও লুটপাট করেছে সরকারী দলের নেতাকর্মীরা। ক্ষমতাসীন দলের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় কোভিড-টেস্টের ভুয়া সনদপত্র কেলেঙ্কারি, ভুয়া হাসপাতাল চালু, মাস্ক, পিপিই সরঞ্জাম, সেনিটাইজার খরিদ-টেন্ডার নিয়ে দুর্নীতির মহোৎসব চালিয়েছেন। এতসব অপকর্ম করে জনগণের কাছে এই সরকারের কোনই বিশ্বাসযোগ্যতা নেই।
রিজভী বলেন, করোনাভাইরাস মোকাবেলায় ভারত থেকে টিকা আমদানি ও ক্রয় নিয়ে নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রীর অন্যতম এক উপদেষ্টার মালিকানাধীন বেক্সিমকোর অতিমাত্রায় তৎপরতা, চুক্তি, রহস্যজনক আর্থিক লেনদেনের যোগসাজশ-সব মিলিয়ে টিকা সম্পর্কেও জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে।
বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তার প্রতিবেদনে বলেছে- ‘ভারত করোনাভাইরাস ট্রায়ালের জন্য বাংলাদেশে পাঠিয়েছে’ অর্থাৎ বাংলাদেশের মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে ভারত যদি দেখে এটা নিরাপদ তখন তারা ভারতের জনগণকে এই ভ্যাকসিন দেবে।
ভারত নিজেরা এর পরীক্ষা শুরু করবে আগামী মার্চ থেকে। ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ না হওয়া সত্ত্বেও ভারত সরকারের ছাড়পত্র পাওয়ায় বহু বিশেষজ্ঞ বিস্মিত। সুতরাং আমরা কি বিপজ্জনক গিনিপিগে পরিণত হয়েছি ভারতের টিকা পরীক্ষার।
বিএনপির এই মূখপাত্র বলেন, ভারতে ‘উপহারে’র নামে ২০ লাখ ডোজ টিকা দেয়ার পরও মানুষের মনে সন্দেহ-সংশয় সৃষ্টির আরেকটি কারণ হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভারত সরকার যে দামে ‘কোভিশিল্ড’ কিনছে তার চেয়ে এক ডলার বেশি দামে তারা বিক্রি করছে বাংলাদেশের কাছে। কেনার সময় প্রতিটি টিকায় বাংলাদেশকে এক ডলার করে বেশি দিতে হচ্ছে।
তিনি বলেন, গত ৩ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, সেরাম ইন্সটিটিউটের সঙ্গে তিন কোটি টিকার জন্য বেক্সিমকোর চুক্তি হয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই ৫০ লাখ ডোজ ‘কোভিশিল্ড’ টিকা পাবে বাংলাদেশ। টিকার জন্য অগ্রিম হিসেবে ৬শ’ কোটি টাকা সেরামের অ্যাকাউন্টে জমা দেয়া হয়। এই খবর প্রচারিত হওয়ার পরপরই জানা যায়, সেরাম ইনস্টিটিউটের উপর ‘টিকা রপ্তানি’র নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।
এখন হঠাৎ করেই আবার জনগণ শুনতে পাচ্ছে, ২৫ কিংবা ২৬ জানুয়ারি নাকি বাংলাদেশের কেনা টিকা’র ৫০ লাখ ডোজ আসবে। ‘ঘোড়ার আগে গাড়ি’ চলার হেতু কি? ‘উপহারের’ আগে বেশি দামে বাংলাদেশের কেনা টিকা সরবরাহে কি ক্ষতি ছিল? এখানেই তো মনে হয় শুভংকরের ফাঁকি। জনগণের টাকা অকাতরে পাচার হওয়া।
টিকা নিয়ে বর্তমান সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, করোনা ট্রেস-টেস্ট-ট্রিটমেন্ট নিয়ে কেলেঙ্কারির পর এবার করোনা নিয়ে নানা তেলেসমাতির কারণে টিকা গ্রহণের ব্যাপারেও মানুষের মনে সংশয় রয়েছে। অবিশ্বাস দানা বেঁধেছে। সরকার আগে জনগণকে টিকা দিতে চায়। এতে করে গণমানুষের মনে সন্দেহ ঢুকেছে। তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত রেওয়াজ হচ্ছে, যখন কোন সরকারি সুযোগ-সুবিধা এবং সেবা দেয়া হয় শুরুতেই তা ক্ষমতাসীন ও সরকার সমর্থক প্রভাবশালী লোকজন ভোগ করে থাকে। ক্ষমতাসীন দলের মন্ত্রী, এমপি, নেতা, প্রশাসনের উচ্চ পর্যায়োর কর্মকর্তাবৃন্দ এবং ব্যবসায়ী শ্রেণীর উচ্চ পর্যায়ের লোকজন সকল সরকারি সুযোগ-সুবিধা ও সেবা সর্বপ্রথম ভোগ করে থাকে। প্রয়োজনে অন্যায় করে, জোর করে এমনকি লুট করে হলেও। কিন্তু করোনার টিকার বেলায় ভিন্ন ব্যবস্থার কথা সরকারি দলের মন্ত্রীদের মুখে শোনা যাচ্ছে। তারা যখন বলেন, করোনার টিকা সরকারী মন্ত্রী, এমপিরা আগে পাবেন এমন ব্যবস্থা করা হয়নি তখন দেশের মানুষ কনফিউজড হয়ে পড়ে। সরকারের প্রতি আস্থার অভাবের কারণেই মানুষ চিন্তিত হয়ো পড়ে। বিশেষ করে কোন কোন মন্ত্রী যখন বলেন, বিএনপি চাইলে করোনার টিকা তাদেরকে সবার আগে দেয়া হবে, তখন এই টিকার প্রতি মানুষ গভীর ষড়যন্ত্র খুঁজে পায়। টিকা প্রসঙ্গে সরকারি মন্ত্রীদের বক্তব্য সতীনের ছেলেকে বাঘ মারতে পাঠানোর মতো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com