বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মওদুদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ২২ দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানের ৮৪ নম্বর সড়কের বাসভবনে ফেরেন মওদুদ। তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সুজন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। সুজন বলেন, ‘মওদুদ আহমদ এখন অনেকটা সুস্থ। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।’ এর আগে গত ২৯ ডিসেম্বর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মওদুদ আহমদকে। তখন তার পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, ৮-১০ দিন ধরে তিনি অসুস্থতা ও দুর্বলতা বোধ করছিলেন। অবস্থানর অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে এবং হিমোগ্লোবিন কমে গেছে। পরে চিকিৎসকরা তাকে সিসিইউতে রাখার পরামর্শ দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com