শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানিকগঞ্জের দৌলতপুরে রোটারী ক্লাব ঢাকা মেগাসিটির উদ্যোগে টিউবওয়েল ও কম্বল বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

রোটারী ক্লাব ঢাকা মেগাসিটি ও রোটারী জেলা ৩২৮১ এর যৌথ উদ্যোগে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর এলাকায় টিউব অয়েল বিতরণ, স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন কার্যক্রমের মাস্ক ও শীতবস্ত্র বিতরণ এবং স্থানীয় শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে তালুকনগর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যস্থাপনা পরিচালক মশিউর রহমান, রোটারী জেলা ৩২৮১ এর জেলা গভর্নর (নমিনী) মো: এম এ ওহাব এবং প্রাক্তন জেলা গভর্নর খায়রুল আলম। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব ঢাকা মেগাসিটির সভাপতি জনাব কাজী মোঃ শামছউদ্দীন মানিক,প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ নাসিমুল হাই আরো অনেকে। কার্যক্রমগুলো সফলভাবে পরিচালনা করার ব্যাপারে রোটারী ক্লাব ঢাকা মেগাসিটির প্রাক্তন সভাপতি ও বাংলাদেশের সাবমেরিন ক্যাবল কোম্পানির কোম্পানি সচিব জনাব মোঃ আব্দুস সালাম খাঁন প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করেন। উল্লেখ্য, রোটারী ক্লাব ঢাকা মেগাসিটি তালুকনগর গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম কার্যক্রম ২০১৬ সাল হতে পরিচালনা করে আসছে। উন্নয়নমূলক কার্যক্রমগুলোর মধ্যে একশত বিশ ফুট দৈর্ঘ্যরে স্টিল সেতুু নির্মাণে সহযোগিতা, টিউব অয়েল বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ, সেনিটারী সামগ্রী বিতরণ,গাছের চারা ও শীত বস্ত্র বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ইত্যাদি।

 




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com