বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভালোবাসা দিবসে আসছে অপূর্ব সাবিলার ‘টিপু সুলতানা’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

ভালোবাসা দিবস উপলক্ষে অপূর্ব-সাবিলা নূর জুটিকে নিয়ে নির্মাতা মহিদুল মহিম নির্মাণ করেছেন নাটক ‘টিপু সুলতানা’। নাটকটি রচনাও করেছেন তিনি। টিপু সুলতানা নাটকের কাহিনী সম্পর্কে এখনই কিছু বলতে নারাজ নির্মাতা। তিনি বলেন, ‘টিপু সুলতানা কেমন গল্পের নাটক, তা আপাতত বলছি না।’ তবে নাটকে অপূর্বকে একজন সিএনজিচালকের ভূমিকায় দেখা যাবে, যার চরিত্রের নাম টিপু। অন্যদিকে সাবিলা নূর কারিনা সুলতানা চরিত্রে অভিনয় করেছেন বলে নির্মাতা জানান। নাটকটিতে অপূর্ব-সাবিলা নূরের অভিনয় প্রসঙ্গে মহিদুল মহিম বলেন, জিয়াউল ফারুক অপূর্ব অভিনেতা হিসেবে অসাধারণ, এটা সবার জানা। তিনি শুটিংয়ে অনেক সহযোগিতা করেন। যে কারণে কাজও অনেক ভালো হয়। আর আমার নির্দেশনায় সাবিলা নূর প্রথম অভিনয় করেছেন। চরিত্রটি একটু চ্যালেঞ্জিংই। তবে খুব ভালো অভিনয় করেছেন সাবিলা।
নাটকে অভিনয়ের বিষয়ে অপূর্ব বলেন, টিপু সুলতানা নাটকটি একটু অন্য রকম। এতে আমার চরিত্রটি অনেক মজার। আর সাবিলা নূরের সঙ্গে টানা বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সব নাটকই দর্শকের ভালোলাগার মতো। তাই নাটকটি নিয়েও আশাবাদী আমি। মহিদুল মহিম জানান, আসছে ভালোবাসা দিবসে ‘টিপু সুলতানা’ একটি স্যাটেলাইট চ্যানেলে এবং একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com