শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শীতে মাছ ধোয়ার সহজ পদ্ধতি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

অনেক গৃহিণীই মাছ কাটতে কিংবা ধুতে গিয়ে পড়েন মুশকিলে। বিশেষ করে মাছ ধোয়ার সময় হাতে কাটা ফুটে যায় খুব সহজেই। এ ছাড়াও হাতে আঁশটে গন্ধটাও জেঁকে বসে। তার উপরে আবার শীতকাল। এসময় মাছ পরিষ্কার করাটা বেশ কষ্টকর। তাই কিছু টিপস জানা থাকলে খুব সহজেই মাছ পরিষ্কার করতে পারবেন-
>> মাছ ধোয়ার সময় লবণের সঙ্গে সামান্য হলুদ ব্যবহার করুন। >> হাত না লাগিয়ে মাছ ধুতে চাইলে, একটি বাক্সে লবণ-হলুদ মাখিয়ে মাছের টুকরোগুলো রেখে মুখ বন্ধ করে হালকাভাবে ঝাঁকাতে হবে। এতে মাছের নোংরা পানি বের হয়ে আসবে। >> এবার একটি খোলা ঝাঁঝরিতে হালকাভাবে নেড়ে নেড়ে মাছের টুকরোগুলো ধুয়ে পানি নিঙরে নিন। >> বাজার থেকে মাছ এনেই চেষ্টা করুন ধুয়ে ফেলতে। >> ছোট মাছের ক্ষেত্রে শুধু লবণ-হলুদ আর ঝাঁঝরি ব্যবহার করলেই যথেষ্ট।
>> এভাবে মাছ ধুলে আপনার হাতের কোনো ক্ষতির সম্ভাবনা একদম নেই আর নখও ভাঙবে না। >> মাছ ধোয়ার পর হাতে গন্ধ হলে ডাল-চাল ধোয়া পানিতে ধুয়ে নিন। দেখবেন হাত থেকে মাছের আঁশটে একদম চলে গেছে। >> ছোট বা মাঝারি সাইজের মাছ হলে কাটার আগে একটি বড় পাতিলে মাছটি রেখে তারপর ছুরির সাহায্যে আঁশ ছড়ান। রান্নাঘর থাকবে একদম পরিষ্কার, গন্ধহীন।
>> ফ্রিজ ছাড়া মাছ তাজা রাখতে চাইলে নাড়ি-ভুঁড়ি পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর ভালো করে হলুদ মাখিয়ে জ্বাল দিয়ে রাখুন। এভাবে ৫-৭ দিন পর্যন্ত জ্বাল দিয়ে রেখে মাছ খেতে পারবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com