শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভাপা পিঠা বানাচ্ছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

বলতে হয় উল্টো করে! যে নারী চুল বাঁধে, সে নারী রাঁধতেও জানে। অনেকেই মনে করেন এ যুগের নায়িকারা শুধু অভিনয়, সাজগোজ নিয়েই ব্যস্ত থাকেন। রান্নাবান্নায় তাদের আগ্রহ নেই। তবে অনেক নায়িকাই সেই ধারণা ভুল প্রমাণ করেছেন। অনেকে তো আবার রান্নার জন্য বেশ খ্যাতিও অর্জন করেছেন। এবার নতুন প্রজন্মের নায়িকা নুসরাত ফারিয়া দেখালের তার প্রতিভা। শীতের মৌসুমে বাঙালির ঐতিহ্যবাহী ভাপা পিঠা বানালেন তিনি। লাইভে এসে সেই পিঠা বানানোর দৃশ্য নিজেই দেখালেন ভক্তদের।
ফেসবুকে নুসরাত ফারিয়ার পোস্ট করা সেই ভিডিওতে দেখা গেল, কয়েকজন নারীর সঙ্গে বসে নিপুণ হাতে পিঠা বানাচ্ছেন তিনি। রয়েছেন তিনি ঘরোয়া আমেজে সাদামাটা পোশাকে। ঠিক যেমনটা হন বাঙালি পরিবারের মেয়েরা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভাপা পিঠা তৈরি হচ্ছে।’ ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘ শীতকাল প্রায় শেষের দিকে। আজ তৈরি করছি ভাপা পিঠা। তবে নতুন চালের কারণে পিঠা সুন্দর হচ্ছে না। আমরা অনেকে মিলে পিঠা বানাচ্ছি। আমিও কয়েকটি বানিয়েছি।’ পিঠা তৈরির ভিডিও দেখে কমেন্টে অনেক ভক্তই প্রশংসা করেছেন। আবার অনেকে নেতিবাচক মন্তব্যও করেছেন। কিন্তু নেতিবাচক মন্তব্য কখনোই চিন্তায় নেন না তিনি। গেল কয়েক বছর ধরেই বেশ জনপ্রিয়তা নিয়ে দুই বাংলার সিনেমায় কাজ করে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সর্বশেষ তিনি চূড়ান্ত হয়েছেন যৌথ প্রেেযাজনার ‘বঙ্গবন্ধু’ সিনেমায়। এখানে তাকে দেখা যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে। এ অভিনেত্রীর আরো একটি পরিচয় রয়েছে, তিনি খুব ভালো গানও করেন। সংগীতশিল্পী হিসেবে প্রকাশ করেছেন দুটি গানও।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com