রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন। গতকাল শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য শনিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার স্ত্রী রাহাত আরা বেগমসহ সিঙ্গাপুর রওয়ানা হয়েছেন। করোনাভাইরাসের কারণে তাদেরকে সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরে চিকিৎসা নিয়ে দেশে ফিরবেন তারা। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com