শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিগগিরই নকলনবিশদের চাকরি সরকারি হচ্ছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নকলনবিশদের চাকরি সরকারিকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই তাদের চাকরি স্থায়ীকরণ করা হবে। গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) সংসদে জাতীয় পার্টির এমপি মসিউর রহমান রাঙ্গার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশের জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা রয়েছে। তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন, অচিরেই বাস্তবায়িত হবে।
ভোলা-২ আসনের এমপি আলী আজমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ৫৮ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল আদালতের মাধ্যমে এক লাখ ৪৭ হাজার ৩৩৯টি জামিনের আবেদন নিষ্পত্তির মাধ্যমে ৭২ হাজার ২২৯ জনকে জামিন দেয়া হয়েছে। এদিন এমপি বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, দেশের দুই কোটি ৪৩ লাখ ৯১ লাখ গরুর মধ্যে ৪৮ শতাংশ সংকরজাতে রূপান্তরিত হয়েছে।
মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, দেশব্যাপী কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির ছয় লাখ ২০ হাজার খামারিকে ৮১২ কোটি টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। আব্দুস শহীদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে গবাদিপশু ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে ইতোমধ্যে মাংস ও ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। কিন্তু দুধ উৎপাদনে ৩০ শতাংশ ঘাটতি রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com