রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মতলব উত্তরে মানবাধিকার সংগঠনের ফুলেল শুভেচ্ছা বিনিময় সভা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন এর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাখার চেয়ারম্যান ইসমাইল খান টিটু প্রবাস (সৌদি আরব) থেকে দেশে আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার আমুয়াকান্দি ইউসুফ আলী খান বাড়িতে আয়োজিত সভায় কো-চেয়ারম্যান মিলাদ বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার চেয়ারম্যান সাংবাদিক ইসমাইল খান টিটু। সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মুক্তার আহমেদ, কামরুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোমান মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল আলম, সদস্য শাহ আলম সরকার, উপদেষ্টা সদস্য আব্দুল লতিফ মিয়াজি, আলমাছ মিয়া প্রমুখ। এসময় ইসমাইল খান টিটু বলেন, প্রায় দুই বছর পর আমি দেশে আসলাম। আমার প্রাণ প্রিয় সংগঠনের নেতৃবৃন্দ আমাকে যে সম্মান দিলেন আমি সবসময় তা মনে রাখবো। আগামীদিনে আমাদের সংগঠন শক্তিশালী করতে কাজ করে যাবো। এবং এই মানবাধিকার সংগঠনের মাধ্যমে যাতে গরীব, দুঃখী অসহায় ও অধিকার বঞ্চিত মানুষ সেবা পায় সেই কার্যক্রম আরো গতিশীল করবো- ইনশাল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com