বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিশোর জন্য ট্রেন মিস করলেন মেহজাবীন!

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

আওয়াজ নামের এক যুবক রেল স্টেশনে নেমে কোনো রকমে ফোন ডায়াল করে কাঁধের চাপে কানে ধরে কথা বলার চেষ্টা করছিলো। সঙ্গে দুই হাতে মানিব্যাগে খুলে পকেটের অবস্থা বোঝার চেষ্টা করছিলো। ঠিক সেই সময়ে ঝড়ের মতো এসে ধাক্কা খায় নিতু নামের এক সুন্দরী যুবতী।
আওয়াজের কান থেকে ছিটকে পড়ে মোবাইল ফোনটি টুকরো টুকরো হয়ে যায় চোখের সামনে। নিতু সরি বলে পার পাওয়ার চেষ্টা করলেও খপ করে ধরে ফেলে আওয়াজ! ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবেই সে নিতুকে ছাড়বে না।
ওদিকে নিতুর চট্টগ্রামগামী ট্রেনটা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। এদিকে আওয়াজও নাছোড়বান্দা। ট্রেন মিস করলেন মেহজাবীন? উত্তরটা জানা যাবে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত বিশেষ নাটক ‘গোলমরিচ’-এ। সিএমভি’র ব্যানারে রাজীব আহমেদের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এই জুটি এরমধ্যে তুমুল আলোচনায় এসেছে বছরের প্রথম সুপারহিট নাটক ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ উপহার দিয়ে। সেই ধারাবাহিকতায় ভালোবাসা দিবসকে ঘিরে তাদের উপহার ‘গোলমরিচ’। নাটকটি সম্পর্কে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘‘সফলতা আগেও পেয়েছি অনেক নাটকে। তবে ‘চাপাবাজ’ সবকিছু ছাপিয়ে গেল। সেই রেশ ধরেই নতুন বছরের বিশেষ কাজ হিসেবে নির্মাণ করেছি ‘গোলমরিচ’। আমাদের ধারণা, এই নাটকটিও দারুণ হিট হবে। কারণ এর গল্প, অভিনয় আর নির্মাণশৈলী- সবকিছুতেই আমরা চেষ্টা করেছি নতুন কিছু করার।’’ প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, ‘গোলমরিচ’ শিগগিরই উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com