রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহেশখালী টু কক্সবাজার সেতু স্থাপনের জায়গা পরিদর্শনে সেতু সচিব

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

কক্সবাজারের সাথে মহেশখালীর সেতু স্থাপনের জায়গা পরিদর্শনে মহেশখালীতে এসেছেন সেতু মন্ত্রণালয়ের সচিব এর নেতৃত্বে একটি টিম। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এর সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। ৩ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় ডিজিটাল আইল্যান্ড খ্যাত মহেশখালী আদিনাথ জেটি ঘাট, পুরাতন জেটি ঘাট ও গোরকঘাটা চরপাড়ার সী-বীচ এলাকা সরজমিন পরিদর্শন করেন। সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন জানান মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় কক্সবাজারের মহেশখালীর সাথে কক্সবাজার সদরের সংযোগ সেতু স্থাপনের জায়গা নির্ণয়ের নির্দেশনা পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম গ্রহণ করেন। মহেশখালীতে সেতু মন্ত্রণালয়ের সচিব আগমণে দ্বীপে বসবাসরত মানুষের মাঝের ব্যাপক খুশি ও আনন্দের বন্যা বয়েছে। দ্বীপবাসীর দীর্ঘদিনে আন্দোলন সফলতার ধারপ্রান্তে। দ্রুত সময়ের মধ্যে সেতু মন্ত্রণালয়ের ১টি টেকনিক্যাল টিম সেতু স্থাপনের সম্ভাব্যতা যাচাই করবেন। দীর্ঘ ৩ কিলোমিটারের দৈর্ঘ্য এ সেতুটি নির্মাণে সরকারের বিশাল পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। স্থানীয় মানুষের চাহিদা ও সরকারের দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজারের সাথে মহেশখালীর সংযোগ সেতু স্থাপন করার পরিকল্পনা সরকারের রয়েছে। পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উলাহ রফিক এমপি, পরিচালক ও লাইলিং ডেভলাবমেন্ট ড. মোঃ মনিরুজ্জামান, সেতু মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউস, সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব রাহিমা আক্তার, তত্ত্বাবধায?ক প্রকৌশলী মোঃ আবুল হোসেন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মোঃ ওয়াহিদুজ্জামান (চঃদা) এস.এম মাজাহারুল ইসলাম সচিবের একান্ত সচিব, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইসহাক, মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে সহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com