শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোংলায় ৪৮৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

বাগেরহাটের মোংলায় ৪‘শ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংভাদের ভিত্তিতে মোংলা উপজেলার দিগরাজ বাজার কলেজ রোড সংলগ্ন এলাকায় কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার সদস্যরা অভিযান চালিয়ে এদেরকে আটক করেন। আটককৃতরা হলেন,খুলনা জেলার রুপসা উপজেলার নৈহাটি গ্রামের আমিন হাওলাদারের ছেলে সাফিন হাওলাদার(২৮) একই গ্রামের শহিদুল শেখের ছেলে মোঃ শামিম শেখ(২৫)। আটককৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট বিএন এম মাজহারুল হক বলেন, দিগরাজ এলাকায় একটি মাদক ব্যবসায়ী চক্র ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অপেক্ষা করছিল এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের তল্যাসী করে ৪‘শ ৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com