বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশ – প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবে দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের ২২ বছরে পাদার্পন উপলক্ষে বৃহস্পতিবার সকালে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। শাহজাদপুর স্বজন সমাবেশ আয়োজিত এ অনুষ্ঠিানের মধ্যে ছিল,বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা, কেক কর্তন ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা, দোয়া ও মোনাজাত। এতে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক বিমল কুন্ডু, শফিকুজ্জামান শফি ও আতাউর রহমান পিন্টু। শাহজাদপুর উপজেলা স্বজন সমাবেবেশের সভাপতি শাহবাজ খান সানির সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন,স্বজন সমাবেশ শাহজাদপুর সরকারি কলেজের সভাপতি ও সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক আলামিন হোসেন, সাংবাদিক ম.জাহান, সাংবাদিক আবুল কাশেম, হাসিবুল হক সাব্বির প্রমুখ। আলোচনা শেষে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা, দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আবুল কাশেম। কেকে কাটা শেষে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। সব শেষে প্রীতি জল খাবারের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সাংবাদিকদেও মধ্যে উপস্থিত ছিলেন, শফিউল হাসান লাইফ, হাসানুজ্জামান তুহিন, সাগর বসাক, আব্দুল কুদ্দুস, কোরবান আলী লাভলু, জহুরুল ইসলাম,মনিরুল গণি চৌধুরি শুভ্র, কাহার হাসান ফারুক, আবুল হাসনাত টিটো, আসলাম আলী, জাকারিয়া ইসলাম, নয়ন হোসেন, জেলহক আলী, রাসেল সরকার, মাসুদ মোশারফ, মিথুন বসাক, শফিকুল ইসলাম পলাশ, মামুন রানা, মাহফুজ মিলন প্রমুখ। স্বজন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুলতান মাহমুদ, জনি, দীপ্ত কুমার, লিমন, মুরাদ লোদী, আব্দুল খালেক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com