রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আ.লীগের সংস্কৃতি বিষয়ক কমিটিতে অভিনেত্রী তুষ্টি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

অভিনেত্রী শামীমা ইসলাম তুষ্টি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটিতে স্থান পেয়েছেন। ছোটপর্দার ব্যস্ত এই অভিনেত্রী বহু দিন ধরে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত।
বিভিন্ন সমাজসেবামূলক সংগঠন নিয়েও কাজ করেন শামীমা ইসলাম তুষ্টি। এর আগে, টিভি নাটকের শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র আইন ও কল্যাণ সম্পাদক ছিলেন তুষ্টি। এবার স্থান পেলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটিতে। যেখানে জায়গা পেয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের তারকারা। উল্লেখ্য, গত বছরের শেষ দিকে ২০১৯-২০২১ মেয়াদে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিশিষ্ট নাট্যনির্দেশক মঞ্চসারথী আতাউর রহমানকে চেয়ারম্যান করে এবং অসীম কুমার উকিল এমপিকে সদস্য সচিব করে ৬৪ সদস্যের উপকমিটি গঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com